নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের রণাঙ্গন ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ধানুয়া কামালপুর স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধ যাদুঘর সংলগ্ন মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা সুজা উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।