শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরান সফরে যাচ্ছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ তার প্রথম বিদেশ সফরে ইরান যাচ্ছেন। তেহরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে খুব শিগগির তিনি ইরান যাচ্ছেন। খবর তাসনিম নিউজের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র সাঈদ শাতিবজাদেহ রোববার এ কথা জানিয়েছেন। তবে কবে তিনি ইরান সফরে আসছেন তার দিনক্ষণ উল্লেখ করেননি।

তেহরান সফরে ফয়সাল মেকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফসহ অন্য কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।

নভেম্বরে সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেমের মৃত্যুর পর ফয়সাল মেকদাদকে ফোন করে শোক জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

১৬ নভেম্বর ৭৯ বছর বয়সে মারা যান সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।