শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের ওপর ইরানের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন হামলায় ভূমিকা রাখার অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল।

ইরানের মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা দেয়াসহ আরও কিছু অপরাধে ভূমিকা রাখায় হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়েরলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।