শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ছিনতাইকারীকে জাপটে ধরার পর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ডেক্সরিপোর্ট  উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিসানের সঙ্গে থাকা রুহুল আমিন (১৭) নামে আরেক স্কুলছাত্র আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টায় রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুন হওয়া জিসান হাবিবের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামে। তার বাবা আবুল বাশার সৌদি প্রবাসী। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিল সে। আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলা এলাকায়।

ওসি তপন চন্দ্র বলেন, ৭ নভেম্বর জিসান নোয়াখালী থেকে ধামরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

বুধবার রাতে ফুপু আসমা বেগমের সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। জিসান আর রুহুল আমিন তাকে বিমানবন্দর পৌঁছে দিয়ে ক্লাসিক পরিবহনের একটি বাসে করে নবীনগর ফিরছিল।

বাসটি আবদুল্লাপুরে এসে থেমেছিল। সে সময় জানালার পাশে থাকা জিসানের হাত থেকে এক ছিনতাইকারী তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন বাস থেকে নেমে জিসান ও রুহুল ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলে। এসময় ছিনতাইকারীরা জিসানকে ও রুহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

জিসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।