রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফাইজারের ভ্যাকসিন অনুমোদনে সমর্থন দিয়েছে মার্কিন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক  ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন জরুরি অনুমোদনের পক্ষে সমর্থন দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার ২২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের একটি বৈঠকে ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের পক্ষে সমর্থন দিয়েছেন বিশেষজ্ঞরা ।

এমন এক সময় এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হলো যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারালো এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা ৩ লাখের মাইল ফলকের দিকে এগিয়ে চলছে।এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। ভ্যাকসিন সংগ্রহে সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় বিশেষজ্ঞদের ১৭ টি ভোটের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায় ফাইজার। ১৬ বছর বয়সের ঊর্ধ্বে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের সমর্থন দিয়েছেন তারা