রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারতীয় বাহিনীর হামলায় ৫ পাক সেনা নিহত

অনলাইন ডেস্ক  জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। খবর দ্যা ট্রিবিউন ইন্ডিয়ার।

ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলা সীমান্তে হামলা শুরু করে।

পাকিস্তানি হামলায় অঞ্চলটিতে বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় ওই সূত্র। এরপরই রাতভর পাল্টা জবাব দেয়া শুরু করে ভারতীয় বাহিনী।

দুই ঘণ্টা ধরে সীমান্তে উভয় পক্ষের ওই গোলাগুলি চলে। এতে পাকিস্তানের ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।