রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পদ্মা সেতু নির্মান হওয়ায় অনেকের গাত্রদাহ্ শুরু হয়েছে : বরিশাল বিভাগীয় কমিশনার

শামীম আহমেদ  বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার বলেছেন, আজ আমাদের পদ্মাসেতু হয়ে যাওয়ার কারনে অনেকের শরীরে গাত্রদাহ্ শুরু হয়ে গেছে।

আমরা জাতীর পিতা বঙ্গবন্ধুকে কতটা ভালবাসী আমাদের স্বঃফূর্তভাবে আজ মাঠে নেমে আসার মাধ্যমে প্রমান করেছে।

এখানে যারা আজ বিরোধীতা করছেন তাদেরকে আইন ও বিচারের আওতায় আনা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় নতুন করে বিরোধী জঙ্গি গোষ্ঠিকে মাথা সোজা করে দাঁড়াতে দেয়া হবে না।

আজ শনিবার (১২) ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর অশি^নী কুমার টাউন মঞ্চে “জাতীর পিতার সম্মান রাখবো আমরা অম্লান” এই শ্লোগান নিয়ে বরিশাল বিভাগ ও জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মোঃ মহসিনুল হক,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,জেলা সিভিল সার্জণ ডাঃ মনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, বিভাগীয় তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এর পূর্বে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বরিশাল বিভাগ ও জেলা, জুডিশিয়াল বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ সর্বস্থতের সকল সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন সরকারী দপ্তরের ব্যানার নিয়ে এক বিশাল র‌্যালি বেড় হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর অশি^নী কুমার টাউন মঞ্চে এসে শেষ করে।এদিকে অনুষ্ঠান উপলক্ষে সার্কিট হাউজ এলাকা থেকে টাউন হল অনুষ্ঠানস্থল পর্যন্ত গোয়েন্দা ডিবি পুলিশ, সিটি এসবি ও পোষাকী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তার দায়ীত্ব পালনের জন্য মোতায়েন করা হয়।