শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

‘একটা গোষ্ঠী ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে’

ডেক্সরিপোর্ট  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, ইসলামের বিরুদ্ধে সরকার কোন কাজ করবে না। একটা গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে। আমি আজকে এখানে উপস্থিত থাকা ইমামদের বলতে চাই-আপনারা ঐসব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয় সরকার এমন কোন কাজ করবে না।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন। আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবার কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, যারা রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জীবনমান উন্নয়ন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো.আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা.আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.আবু ছিদ্দিকুর রহমান, ও মাও.নুরুউদ্দিন আহমদ প্রমুখ।