শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে ফিরেছে চীনা মহাকাশযান

অনলাইন ডেস্ক  চন্দ্রের নমুনা সংগ্রহে চার দশকের মধ্যে প্রথমবারের মতো সফল হয়েছে চীনা মিশন। বৃহস্পতিবার চাঁদ থেকে মাটি ও পাথর নিয়ে নিরাপদে ফিরতে সক্ষম হয়েছে চীনের একটি মহাকাশ যান।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) বরাতে সিনহুয়া এমন খবর দিয়েছে।

চন্দ্রযানটি দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিজিওয়াং ব্যানারে অবতরণ করে।

১৯৭০ এর দশকের পর এই প্রথম কোনো চন্দ্রযান চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরল।

গত ২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর ও ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান ছিল।

১ ডিসেম্বর চীনের স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের নিকট প্রান্তের ঝড়ের মহাসাগর বলে পরিচিত এলাকার উত্তরে অবতরণ করেছিল।

চায়না এয়ারোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশনের আওতাধীন চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির চ্যাং’ই মিশনের উপপ্রধান নকশাবিদ পাং জিং জানিয়েছিলেন, চ্যাং’ই ৪৪ বছরের মধ্যে পৃথিবী থেকে চাঁদের নমুনা সংগ্রহে যাওয়া প্রথম মিশন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর চীন মহাকাশ জয়ের চেষ্টায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আসছে। সর্বশেষ এই মিশনকে সিনহুয়া চীনের মহাকাশ ইতিহাসের সবচেয়ে জটিল ও চ্যালেজ্ঞিং বলে উল্লেখ করেছে।

এদিকে নাসার সায়েন্স মিশনের শীর্ষ কর্মকর্তা থমাস জুর বুচেন চন্দ্রযানটি নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পর চীনকে অভিনন্দন জানিয়েছেন।