রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিজয় দিবসে বাংলাদেশকে ১৮টি মর্টার দিল ভারত

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে ভারত।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে এ উপহার দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। এই বিষয়ে দুই দেশই আগ্রহী।