রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে যেতে আরও দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

ডেক্সরিপোর্ট  বিদেশ সফরে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ২০১৬ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

পর্যবেক্ষণে আদালত বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে- এমন কোনো কর্মকর্তা বিদেশে সরকারি সফরে যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেন। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ২০১৬ সালে রিট আবেদনটি করেছিল জনি কর্পোরেশন নামের একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন- হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে শুধু তাদের নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।