রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ওবামার বড় মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তার বড় মেয়ে মালিয়া ওবামা প্রেম করছেন। আর তার প্রেমিক একজন ব্রিটিশ। করোনা মহামারির শুরুতে সে ওবামার বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

ইয়াহু নিউজের এক খবরে বলা হয়েছে, দ্য বিল সিমন্স পডকাস্টে দেওয়া এক সাক্ষাতকারে ওবামা এটি নিশ্চিত করেছেন। তিনি মালিয়ার প্রেমিকের বিষয়ে বিস্তারিত কিছু না জানাননি। তবে এটি নিশ্চিত করেন সে একজন ব্রিটিশ। মূলত তার কোয়ারেন্টাইনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়েই এটি প্রকাশ করেন ওবামা।

তিনি বলেন, সে একজন ব্রিটিশ। চমৎকার যুবক। মেয়েদের প্রেম নিয়ে চিন্তিত নন ওবামা। সন্তানেরা নিজের মতো করে জীবনযাপন করবে এটাই তিনি চান।

এর আগে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া প্রেম করছেন। প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তার ব্রিটিশ প্রেমিক রোরি ফারকুহারসন। তিনি ব্রিটিশ এক ব্যাংক কর্মকর্তার ছেলে। গলফও বেশ ভালো খেলেন তিনি, যাকে বারাক ওবামার সঙ্গে তার সুসম্পর্ক হওয়ার একটি শক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। কারণ ওবামার প্রিয় খেলার তালিকায় রয়েছে গলফ।