রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিরাপদ নগরী বিনির্মাণে বিট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,দুষ্কৃতকারীমুক্ত নিরাপদ নগরী বিনির্মাণে জনগণকে সাথে নিয়ে বিট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল বাড়াতে হবে।জন সম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত হয়ে সেবা নিশ্চিত করতে হবে, প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে ।

সোমবার ২১ ডিসেম্বর পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সেবা প্রদানে আরও স্বচ্ছতা, দক্ষতা, পারদর্শিতা বাড়াতে উদ্দীপনামূলক কর্মশালা সহ যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোর প্রতি আরও মনোযোগী হতে হবে । সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে।সুনির্দিষ্ট কারণ ছাড়া কোন মামলা পেন্ডিং থাকবে না। মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি রয়েছে কি-না বা কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি-না সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে।

সহকারী পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ নাসির উদ্দীন মল্লিক এর সঞ্চালনায় এ-সময়ে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি খান মুহাম্মদ আবু নাসের,উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।