রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডিএমপিতে ৫ ডিসি-এডিসির বদলি

ডেক্সরিপোর্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি/পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে, গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা), গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।