রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

ইথিওপিয়ায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত শতাধিক

অনলাইন ডেস্ক  ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে সাম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে।

ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।

কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়। এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না। সূত্র: এএফপি