রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে করোনায় আরও ১৯ মৃত্যু

ডেক্সরিপোর্ট  দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে– বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।

এই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৩২২৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

প্রসঙ্গত দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১২ ডিসেম্বর পর্যন্ত মৃত্যু সাত হাজার ছাড়িয়ে যায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। ১২ মাসে এই মহামারীতে বিশ্বে ১৭ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।