বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৮
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

সাবেক প্রেসিডেন্টের আজীবন দায়মুক্তি বিলে স্বাক্ষর পুতিনের

অনলাইন ডেস্ক  রাশিয়ায় সাবেক প্রেসিডেন্টকে সব ধরনের অপরাধ থেকে দায়মুক্তির একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি সাবেক প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সিনেটর হতে পারবেন আজীবন। খবর আলজাজিরার

চলতি বছরের মধ্যে রাশিয়ায় পুতিনের আরেকটি বড় রাজনৈতিক সংস্কার বিলে স্বাক্ষরের ঘটনা ঘটল। এর আগে আরো দুই মেয়াদে রাশিয়ায় যাতে নিজেকে ক্ষমতায় রাখতে পারেন সে ধরনের একটি বিলে স্বাক্ষর করেছিলেন পুতিন। তিনি ইচ্ছা করলে আরো দুই মেয়াদে ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন এই আইন অনুযায়ী। নতুন আইন অনুযায়ী সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ, তল্লাশি এবং কোনো অভিযোগে অভিযুক্ত করা যাবে না।

এমনকি সাবেক প্রেসিডেন্টের পরিবারও সব ধরনের দায়মুক্তি পাবেন। পুতিন আরেকটি বিলে গতকাল স্বাক্ষর করেছেন। তাহলো প্রেসিডেন্ট উচ্চকক্ষে ৩০ জন সিনেটরের নাম অনুমোদন দিতে পারবেন।