শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জার্মানিতে করোনায় একদিনে ১৩ সহস্রাধিক আক্রান্ত

অনলাইন ডেস্ক  রবার্ট কোচ ইন্সটিটিউটের (আরকেআই) পরিসংখ্যানে বলা হয় জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৪০ হাজার ৮৫৪ জন।

পরিসংখ্যানটিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭৮ জনে।

জার্মানিতে বৃহস্পতিবার প্রথম একজনের শরীরে নতুন ধরণের করোনা সংক্রামন শনাক্ত করা হয়েছে যা আগের করোনা ভাইরাসের থেকে তিন গুন শক্তিশালী, আক্রান্ত নারী ব্রিটেন থেকে জার্মানিতে ফিরেছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।

আক্রান্ত এই রোগী গত ২০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দর হয়ে দেশে ফিরেছেন, এখানে আসার পর টেস্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়, পরে তার নমুনা বার্লিনে ন্যাশনাল করোনাভাইরাস কনসালটিং ল্যাবরেটরিতে পাঠানো হয়, এখানে তাকে করোনার নতুন ধরণ বি.১.১.৭ শনাক্ত করা হয়।