শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:১৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

করোনা নিয়ে প্রতিবেদন, চীনে সাংবাদিকের ৪ বছরের জেল

অনলাইন ডেস্ক  উহানের করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন করায় চীনা এক সাংবাদিকের চার বছরের জেল হয়েছে। চীনের উহানে সর্ব প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝ্যাং ঝান নামে ঐ সাংবাদিককে ‘সংঘাত তৈরি এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেয়া’র অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে।

৩৭ বছর বয়সী ওই সাবেক আইনজীবীকে গত মে মাসে আটক করা হয়। এবং তিনি কয়েক মাস অনশনে ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। এমনটি জানিয়েছেন ঝ্যাং ঝানের আইনজীবী।

উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিক সমস্যায় পড়েছেন ঝ্যাং ঝান তাদের মধ্যে একজন।

অভিযোগে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে উহানে যান ঝ্যাং ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়।

এরপরই চীনা প্রশাসনের রোষানলে পড়েন ঝ্যাং ঝান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সেইসঙ্গে দেশটিতে কেউ সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে তাকে দমন নিপীড়নের শিকার হতে হয়। বিবিসি, এনডিটিভি