শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাজ্য থেকে দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন

ডেক্সরিপোর্ট  যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কোভিড ১৯-এর নতুন ধরন যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এমতাবস্থায় লন্ডন থেকে কেউ বাংলাদেশে আসলে তার কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।

মন্ত্রিসভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।

ঢাকার দিয়াবাড়ী ও হজক্যাম্পে কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে। কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। তবে হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই খরচ বহন করতে হবে বলে জানান তিনি।

লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশে এখনও বিমান যোগাযোগ বন্ধ করেনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনও যোগাযোগ বন্ধ করেনি। এমতাবস্থায় দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ব্রিটেন থেকে এলে সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সবশেষ ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা এলো সরকারের পক্ষ থেকে।