শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইসরাইলের সাবমেরিনকে আঘাত করার হুশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক  পারস্য উপসাগরে ইসরাইলের যে কোন সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করা হবে না বলে হুশিয়ার করেছে ইরান।

এ জন্য সেখানে কোনো সাবমেরিন না পাঠাতে ইহুদিবাদী দেশটিকে সতর্ক করেছে ইরান।

দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি এ হুশিয়ারি দিয়েছেন বলে ইরনার খবরে বলা হয়েছে।

আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। ইসরাইল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায় তাহলে ইরান তাতে আঘাত করতে কোন রকমের দ্বিধা করবে না।

পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরাইল একটি সাবমেরিন পাঠাচ্ছে বলে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানানো হয়েছে।

ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে।