শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ব্রিটেনে ছাড়পত্র পেল অক্সফোর্ডের ভ্যাকসিন

অনলাইন ডেস্ক  ব্রিটেনে ছাড়পত্র পেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য প্রতিষেধক। দ্বিতীয় সম্ভাব্য করোনা ভ্যাকসিন হিসেবে ব্রিটেনে ছাড়পত্র পেল এটি। ৪ জানুয়ারি থেকে এই প্রতিষেধকে ব্যবহার শুরু হবে ব্রিটেনে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের পক্ষ জানানো হয়, মেডিসিন ও হেলথ প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির পরামর্শ মেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার করোনা প্রতিষেধককে ছাড়পত্র দেয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতে এই ভ্যাকসিন প্রস্ততকারক সংস্থা সেরাম ইন্সটিটিউটকে ছাড়পত্র দিতে ড্রাগ কন্ট্রোলার অফ ভারতের সাবজেক্ট এক্সপার্ট গ্রুপ বৈঠকে বসছেন। দ্রুত ভারতেও এই প্রতিষেধককে ছাড়পত্র দেওয়া হবে।

এই ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হবে ৪ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ ব্যবধানের মধ্যে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়াজনিত ঘটনা ঘটেনি। দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর্যন্ত কোনও স্বেচ্ছাসেবককে হাসপাতালে ভর্তি হতে হয়নি। বরং করোনা রুখতে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছে এই টিকা।