শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:২৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কাতল মাছের দাম ৩৪৮৫০ টাকা

ডেক্সরিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে আক্কাস হালদারের জালে ধরা পড়া ওই মাছটি ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে।

জেলে আক্কাস হালদার বলেন, মধ্যরাতে পদ্মায় মাছ শিকারে যাই। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতিয়ার নাইট্যা মোল্লার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। কিছু সময় পর ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।