শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৯:১৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

৩১ দেশে নতুন করোনার হানা, বাড়ছে শঙ্কা

অনলাইন ডেস্ক  বিশ্বের অন্তত ৩১ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এ নিয়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে শঙ্কা।গত বছরের ১৪ ডিসেম্বর প্রথম ব্রিটেনে নতুন এই করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

ব্রিটেন জানিয়েছে, নতুন এই ধরন ৭০ শতাংশের বেশি সংক্রামক। তবে অতটা প্রাণঘাতী কিনা এখন পর্যন্ত প্রমাণ মেলেনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত নতুন করোনা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জার্মানি, আইস ল্যান্ড, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জাপান, লেবানন, কানাডা, স্পেন, সুইডেন, জর্ডান, পর্তুগাল, ফিনল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, চিলি, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীনে শনাক্ত হয়েছে।

নতুন ধরনের করোনা ঠেকাতে ইতোমধ্যে ব্রিটেন হিমশিম খাচ্ছে। দেশটিতে জারি করেছে লকডাউন। এছাড়া নতুন করোনার প্রকোপ রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিয়েছে।