শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:১৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

ডেক্সরিপোর্ট  রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ ও হাসান নামে আরও দুই জন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে ৬ থেকে ৭ জন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি হোটেলে খেতে যাওয়ার সময় আরিফ, সোহাগ ও হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জনি ও নুরুসহ আরও কয়েকজন। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে তাদের উপর হামলা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করতে পারেনি রবিন। তার দেয়া তথ্য থেকে জানা যায়, জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নিচে থাকে এবং তারা মাদকাসক্ত।