শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি আমাদের নাগালে: ইরান

অনলাইন ডেস্ক  ইরান যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে বলেছে, মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে।

দেশটির কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

গত বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান গত বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন কোনো হুমকি-ধমকি পরোয়া করে না ইরান। এ অঞ্চলের যে কোনো মার্কিন ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে।