শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইসরাইলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে!

অনলাইন ডেস্ক  ইসরাইল এবং দেশটির আশপাশ এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে বলে দেশটির বিশেষজ্ঞরা দাবি করেছেন।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন। খবর জেরুজালেম পোস্টের।

এতে বলা হয়, ভয়বহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম (আইসডিপি) এবং সায়েন্স এডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

২০১০ সালে মৃত সাগরে খনন কাজ চালায় ওই গবেষক দল। এ সময় তারা সমূদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে দুই লাখ ২০ হাজার বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন।

বিশেষজ্ঞ দলের প্রধান তেলআবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূ-বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসার স্যামুয়েল মারকো বলেন, এ অঞ্চলে ১৩০ থেকে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ হিসেবে বড় একটি ভূমিকম্প খুব শিগগিরই ইসরাইল ও আশপাশ এলাকায় আঘাত হানতে পারে বলে তাদের গবেষণায় উঠে আসে।