রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিজ বাড়ি থেকে ইবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  নিজ বাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ফাবিহা সুহা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাবিহা সুহা বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের অ্যাডভোকেট শেখ সেলিমের মেয়ে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, খালার বিবাহ বিচ্ছেদের পর তাদের বাড়িতে খালাতো বোন থাকতেন। সুহার অভিযোগ ছিল তার মা তার থেকে খালাতো বোনকে বেশি প্রাধান্য দিতেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথাকাটাকাটি হতো তার। গত শুক্রবার তার মা তাকে এ নিয়ে বকাঝকা ও মারধর করেন।

এর একদিন পর তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের। সুহার মাও তাকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কখনও কাম্য নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের আত্মহত্যায় অকাল মৃত্যুর পুনরাবৃত্তি চাই না।