শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

নরওয়েতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৯

অনলাইন ডেস্ক  নরওয়েতে ভূমিধসের পর উদ্ধারকারীরা শুক্রবার একজনের লাশ উদ্ধার করেছে। এখনও নিখোঁজ রয়েছে নয়জন। তাদের সন্ধান কার্যক্রম চলছে।

রাজধানী অসলো থেকে ২৫ কিলোমিটার উত্তর পূর্বে আস্কে মঙ্গলবার রাতে ভূমিধস ঘটে। এতে বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় ২.৩০ মিনিটে একজনের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশী দেশ সুইডেনের উদ্ধারকর্মীসহ পুরো দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

পুলিশ বিভাগ থেকে ১০ জনের নিখোঁজের সংবাদ জানানো হয়। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী নয়জনের মধ্যে একটি শিশুও রয়েছে।