শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ভারতের উত্তর প্রদেশে শেষকৃত্যে এসে শ্মশানের ছাদ ভেঙে নিহত ২২

অনলাইন ডেস্ক  ভারতের উত্তর প্রদেশের মুরাদনগর শহরে শ্মশানের ছাদ ভাঙার ঘটনায় নিহতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে।একটি শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের ওপর শ্মশানের ছাদ ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির কারণে ছাদ ভেঙ্গে এই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেক লাশ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজিয়াবাদ পুলিশ সুপার ইরাজ রাজা এনডিটিভিকে জানিয়েছেন, ধ্বংসাবশেষের ভিতরে প্রায় ৩০ জনকে পাওয়া গেছে, যাদের এমএমজি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাদ ধসের ঘটনায় মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় হতাহতদের দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।