শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

দুবাইয়ের হোটেলে চুরি করছে ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক  ইসরায়েলি পর্যটকরা দুবাইয়ের হোটেলে গিয়ে চুরি করছে বিভিন্ন জিনিসপত্র । এ নিয়ে শোরগোল তুলেছে খোদ ইসরায়েলের গণমাধ্যমই।

একজন ইসরায়েলি ব্যবসায়ীর বরাত দিয়ে গণমাধ্যম ইদিওথ অহরনোথের প্রতিবেদনে বলা হয়, আমি কয়েক বছর ধরে আরব আমিরাতে যাতায়াত করছি এবং সেখানে ব্যবসা করছি। গতমাসে যখন আমি সেখানে যাই তখন আমি দেখি যে ইসরায়েলি চুরির অভিযোগে তল্লাশি করা হচ্ছে।

ইসরায়লের সঙ্গে সম্পর্ক আরব আমিরাতের বাণিজ্যিক ফ্লাইট শুরু হওয়ার এক মাস পরই ইসরায়েলিদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলো।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় অবস্থিত একটি হোটেলের ম্যানেজার বলেন, আমরা শত শত পর্যটকদের সেবা দেই। এদের মধ্যে কেউ কেউ অসুবিধা করে। তবে এর আগে চুরির ঘটনা ঘটেনি। সম্প্রতি আমরা দেখেছি যে ইসরায়েলিরা হোটেলে এসে ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এদের মধয়ে কেউ কেউ তোয়ালে, চা, কফি ও ল্যাম্প চুরি করে নিয়ে যাচ্ছে।