শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি করে যাজক হত্যা

অনলাইন ডেস্ক  টেক্সাসের এক গির্জায় ম্যাক উইলিয়াম (৬২) নামে এক যাজককে গুলি করে হত্যা করেছে ডেওনটে ওলেন নামে এক যুবক (২১)।

এ সময় বন্দুকধারীর হামলায় গির্জায় উপস্থিত আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে টেক্সাসের স্টারভিল চার্চে এ হামলার ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্টের।

ডালাসের ১০০ মাইল পশ্চিমে অবস্থিত এই চার্চে হামলাকারী ডেওনটে ওলেন লুকিয়ে ছিলেন বলে জানান কাউন্টি শেরিফ ল্যারি স্মিথ। হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

ডেওনটে ওলেন গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গির্জায় প্রবেশ করেন লুকিয়ে থাকার জন্য। রোববার সকালে ওই যাজক তাকে গির্জার বাথরুমে লুকিয়ে থাকতে দেখেন।

সেসময় হামলাকারী চলে গেলেও পরে ফিরে আসেন। যাজকের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি ছোঁড়েন এবং যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে থাকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।