রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ভোলায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলায় পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রবিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে ভোলা সদরের খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক ৩টি উদ্ধার করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) ভোলার সংরক্ষিত বনাঞ্চলে তক্ষক ৩টি অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলা শহরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৩টি তক্ষক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ব্যাগ ভর্তি ৩টি তক্ষক উদ্ধার করে কোস্টগার্ডসদসরা। রাতেই তক্ষকগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকগুলোর একেকটির ওজন ছিলো ৩৫০ গ্রাম। সোমবার বিকেলে তক্ষকগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, তক্ষকের দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তক্ষক রক্ষায় সবাইকে আহ্বান জানান এই কমকর্তা।