রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

এক আংটিতে সাড়ে ১২ হাজার হীরা

অনলাইন ডেস্ক  একটি আংটিতে কয়টি হীরা থাকে? একটি? দুইটি? কিংবা দুইশটি? কয়েক বছর আগে ভারতের হায়দ্রাবাদের এক গহনার কারিগর সাত হাজার ৮০১টি হীরা দিয়ে আংটি বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার দেশটির উত্তরপ্রদেশের আরেক কারিগর এবার ১২ হাজার ৬৩৮টি হীরা দিয়ে একটি আংটি তৈরি করেছেন। এতেই জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ের পাতায়।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, রেকর্ড সংখ্যক হীরা দিয়ে ওই আংটিটি তৈরি করেছেন হরিশ বনসল নামে ২৫ বছরের ওই কারিগর। দীর্ঘ তিন বছরের চেষ্টায় তিনি এমন আংটি প্রস্তুত করেছেন। উত্তরপ্রদেশের মেরঠের অলংকার প্রস্তুতকারক হরিশ আংটির নাম রেখেছেন ‘মেরিগোল্ড দ্য রিং অব প্রসপারিটি’।

গাঁদা ফুলের মতো দেখতে আংটিটির ওজন ১৬৫ গ্রাম। এতে আছে আটটি স্তর এবং প্রতিটি স্তরে আছে একটি করে পাপড়ি। হরিশ বলেন, আমার লক্ষ্য সবসময় ছিল ১০ হাজারের বেশি হীরা দিয়ে আংটিটি বানিয়েছি। আমি অনেক ডিজাইন এবং ভাবনার চেষ্টায় অবশেষে এটা গড়েছি।

সিএনএন বলছে, এমন সুন্দর আংটি কিনতে স্বভাবতই বেশ উৎসাহী ক্রেতারা। কিন্তু হরিশ এই আংটি বিক্রি করতে উৎসাহী নন। মেরঠের রেনানি জুয়েলার্সের মালিক হরিশ সম্পূর্ণভাবে নিজের শখ পূরণ করার জন্যই এমন আংটি বানিয়েছেন।

এর আগে এ রকমই অসংখ্য হীরা দিয়ে যিনি আংটি বানিয়ে ছিলেন তিনিও এক ভারতীয় গহনা প্রস্তুতকারক ছিলেন। হায়দ্রাবাদের গহনা প্রস্তুতকারক শ্রীকান্ত ৭ হাজার ৮০১টি হীরা দিয়ে আংটি বানিয়ে রেকর্ড গড়েছিলেন।