রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জামিন নিয়ে হাইকোর্টের চার নির্দেশনা স্থগিত

ডেক্সরিপোর্ট  জামিন নিয়ে হাইকোর্টের চার নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। ওই চার দফা নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল- হাইকোর্ট থেকে কোনো আসামির জামিনের পর তার বিরুদ্ধে জামিনের অপব্যবহারের প্রমাণ ছাড়া ওই জামিন অধস্তন আদালত বাতিল করতে পারবেন না।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি না হওয়া পর্যন্ত ওই নির্দেশনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন গণমাধ্যমকে আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি জানিয়েছেন।

জামিন নিয়ে চট্টগ্রামের মো. ইব্রাহিমের করা আপিলের ওপর শুনানি শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর রায় ঘোষণা করেন হাইকোর্ট। পরে ২০২০ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে কোনো আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনের ক্ষেত্রে অধস্তন আদালতের জন্য অনুসরণীয় বিষয়ে চার দফা নির্দেশনা দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।