বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সীমিত আকারে ফ্রেব্রুয়ারি থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেক্সরিপোর্ট  আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। পুরোপুরি খোলার বিষয়ে মার্চে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধ ঘোষণা করা হয়।

এর পর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দফা ছুটি বাড়ানো হয়। এর মধ্যে বাতিল করা হয় এইচএসসি, জেএসসি, পিইসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। দেশে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সর্বশেষ ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছিল।