রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিএমপি পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল সহ ৩ চোর আটক

নিজস্ব প্রতিবেদক: বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো মনিরুজ্জামান গাজী(৩০),ওহিদ মোল্লা(৩৮),রাজু আহমেদ শেখ (৩৭)।

বুধবার (৬ জানুয়ারী ) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,২০১৯ সালের ২৯ ডিসেম্বর কাউনিয়া থানা এলাকার সিলেট ফ্যাক্টরী রোডের জনৈক ব্যাবসায়ী পিকু এর দোকানের সামনে থেকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুর শাহ পরান সড়কের বাসিন্দা রবিউল হাসানের(২১)ব্যবহৃত BAJAJ PULSAR – TWIN DISC 150 CC মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।বহু খোজাখুজির পরেও না পেয়ে তিনি বরিশাল কাউনিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

পরে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে ১ জানুয়ারী এস আই জসিম উদ্দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুলনার ফুলতলা থেকে প্রথমে মোটর সাইকেল চোর রাজু আহমেদ শেখকে আটক করেন।এ সময় রাজু আহমেদ শেখের কাছ থেকে একটি চোরাই ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।পরে তার দেয়া তথ্য অনুযায়ী নড়াইলের নরাগাছি থেকে ওহিদ মোল্লা ও সাতক্ষীরার হাসপাতাল রোড থেকে মনিরুজ্জামান গাজীকে আটক করা হয়।এ সময় মনিরুজ্জামান গাজীর কাছ থেকে চুরি হওয়া পালসার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,মনিরুজ্জামান গাজী, ওহিদ মোল্লা ও রাজু আহমেদ শেখ এরা সংঘবদ্ধ ভাবে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন ভাবে তা বিক্রি করে দিত।

আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।