শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কংগ্রেসে হামলা ‘জাতির জন্য বড় লজ্জার’: ওবামা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের জাতির জন্য বড় অসম্মান ও লজ্জার।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

আর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এটি একটি জঘন্য হামলা।

সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ইতিহাস আজকের এই সহিংসতার কথা মনে রাখবে, যেখানে একজন নারীকে গুলি ও হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের উসকানিকে দায়ী করে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, আইনসঙ্গত নির্বাচনের ফলকে ভিত্তিহীনভাবে মিথ্যা প্রতিপক্ষ দাবিদার একজন দায়িত্বশীল প্রেসিডেন্টের উসকানিতে সংঘটিত এ হামলা আমাদের জন্য বড়ই অসম্মানের এবং জাতির জন্য লজ্জার।

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে জো বাইডেনের প্রত্যয়ন উপলক্ষে আইনপ্রণেতাদের বৈঠকের সঙ্গে ট্রাম্প সমর্থকরা নজিরবিহীন হামলা করে। এই দাঙ্গায় অন্তত চারজন নিহত হন। এ ঘটনায় এই বিবৃতি দেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের ফলকে না মেনে রিপাবলিকান সমর্থকরা যে তাণ্ডব দেখিয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। তবে এ ঘটনার নিন্দা জানানোয় রিপাবালিকান নেতাদের ধন্যবাদ জানান ওবামা। ‘এর পরও আমি আশাবাদী এই কারণে যে, রিপাবলিকান দল থেকেই এ হামলার নিন্দা জানানো হয়েছে।’

এদিকে এ ঘটনার পর ওয়াশিংটন ডিসির মেয়র শহরে ১৫ দিনের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার টুইটারে তার আদেশের বিস্তারিত পোস্ট করে লেখেন– ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, আগে ঘোষণা করা জনজরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ১৫ দিন ঘোষণা করে নির্দেশ জারি করেছি।’

ওয়াশিংটন ডিসির মেয়র তার জরুরি অবস্থা ঘোষণার আদেশে বলেছেন, ‘অনেকেই অস্ত্রসহ এখানে এসেছে সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট ও বোতলও নিক্ষেপ করেছে।’