শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হওয়াতে ‘ক্ষুব্ধ’ ব্রিটিশ নার্স

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবায় কর্মরত এক নার্স করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

হাইওয়েল ডা ইউনিভার্সিটি হেলথ বোর্ড এলাকায় কাজ করেন এই হাসপাতালের সেবিকা। তিনি জানান, এই মুহূর্তে তার সহকর্মীদের নৈতিক মনোবল একেবারে নিম্নপর্যায়ে রয়েছে।

ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চামরু ওয়েলস ইতিমধ্যে দুই ডোজের মধ্যবর্তী সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্বাস্থ্য কমিটি বলছে, ভ্যাকসিনই হলো সবচেয়ে ভালো সুরক্ষা। কিন্তু কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়।