রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

বরিশালে রাতের আধাঁরে দোকান কুপিয়ে ভাংচুর করলো সন্ত্রাসীরা

ডেক্সরিপোর্ট  রাতের আধাঁরে দেশীয় অস্ত্র্র নিয়ে সদ্য উত্তোলন করা দোকান ঘর কুপিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোড় বন্দরের।

সোমবার সকালে বাটাজোর বন্দরের ব্যবসায়ী ও দোকান মালিক কামরুল আহসান জানান, গত কয়েক দিন পূর্বে বাটাজোর টল ঘরের সামনে মহাসড়কের পাশে একটি দোকান ঘর উত্তোলণ করেন। ৬ জানুয়ারী রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলযোগে ২০/২৫ জনের অজ্ঞাতনামা দূর্বৃত্তরা হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে দোকান ঘর কুপিয়ে ভাংচুর করে। এতে তার অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এরপূর্বে স্থানীয় এক প্রভাবশালী নেতার পুত্র ওই জায়গায় দোকান উত্তোলণ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলো বলেও তিনি উল্লেখ করেন।

 

নামপ্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসীরা হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে দোকান ঘর ভাংচুর শুরু করলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ডাকাত আতংক ছড়িয়ে পরে। মুহুর্তেই বন্দরের সকল দোকান ঘর বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ীরা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।