রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

ফুলবাড়ীতে ইউপি নির্বাচন,প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র ঠাণ্ডা কে উপেক্ষা করে প্রতিটি ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

উপজেলার অধিকাংশ চায়ের দোকানে, বাসা – বাড়ীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রং-বেরঙের নির্বাচনী পোস্টার। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথেই আলোচনা-সমালোচনা চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।আলোচনা কিংবা সমালোচনা যাই হোক প্রার্থীরাও থেমে নেই।শীতের কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে তারাও ভোটারদের সাথে মতবিনিময় করছেন, ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনকে ঘিরে নিয়মিত বসেছে উঠান বৈঠক, মতবিনিময় সভা, কর্মীসভা।

অনেকেই আবার শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

১২ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সলিমুল্লাহ সেলিমকে নির্বাচনী মতবিনিময় সভা করতে দেখা গেছে। তার মতবিনিময় সভায় ওয়ার্ডটির বিভিন্ন প্রান্তথেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের ভোট ও সহযোগিতা কামনা করে সলিমুল্লাহ সেলিম বলেন,আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে 8 নং ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মানিক বকসী,আব্দুর রাজ্জাকসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।