শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর:মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে অগ্রগতি ও উন্নতি সাধিত হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠিতে মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকের পুনঃনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীসহ নিজ নিজ সন্তানদের আর্দশ শিক্ষা দিন। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজ ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে।