শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা চেয়ে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট:যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মো.আজমল হোসেন।

আইনজীবী মমতাজ পারভীন বুধবার (১৩ জানুয়ারি) এ রিট দায়ের করেন।

আইনজীবী মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সনের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়। কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

রিটে রেলসচিব, স্বরাষ্ট্র সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে বলে জানান আজমল হোসেন।