মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৯
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে: হানিফ

ডেস্ক রিপোর্ট:আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।’

বৃহস্পতিবার দুপুরে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হানিফ বলেন, ‘যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতনের আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির সে সক্ষমতা নেই। বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার শুনে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অজস্রবার এ কথা বলে আসছে। শুধুমাত্র কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।