শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার বাতিঘর : এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড.বলরাম পোদ্দার বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বমানবতার বাতিঘর, বিশ্বে নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা।
দেশরত্ন শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুস্থ অসহায় মানুষের মধ্যে ভালো মানের ১০০০ (এক হাজার) শীতবস্ত্র
বিতরণ এর সময় তিনি এ কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ালে কোন মানুষকেই শীতে কাপতে হবে না।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।


নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ নেতা অহিদ মিয়া, দীলিপ কুমার দাস, বিল্টু রঞ্জন সাহা, আশিষ দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ১ হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।