শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রাম্পকে ‘পাত্তা’ দিলো না সামরিক বাহিনী

অনলাইন ডেস্ক  বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি দেশটির সামরিক বাহিনী। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চেয়েছিলেন বাইডেনের শপথের কিছুক্ষণ আগে তাকে যেন সামরিক বাহিনী মহড়ার মাধ্যমে সম্মানজনক বিদায় দেয়, যেখানে তার হাজার হাজার সমর্থক উপস্থিত থাকবে।

প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দুইজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পেন্টাগন এ ধরনের আয়োজনে অংশ নেবে না।

এদিকে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। দেশটির ৫০টি রাজ্যের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ হওয়ার শঙ্কায় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা রক্ষী।