শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাবে মোবাইলে: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটালাইজড করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতাও এখন মোবাইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘সেবা সপ্তাহ ২০২১’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনের সড়কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ২৬ মার্চের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৈরি হবে খসড়া তালিকা। নতুন তালিকায় সব মিলিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখের বেশি হবে না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাসের পর রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া ব্যক্তিদের তালিকা করার কথা ভাবছে সরকার।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।