রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

ডেক্সরিপোর্ট  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

কালিয়াকৈরের খারাজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। এ ছাড়া চারলেনের মহাসড়কে এখন দুই লেন চালু থাকায় বুধবার ভোর থেকে ওই মহাসড়কে এ যানজট শুরু হয়েছে। এর পর বৃষ্টি শুরু হলে দুপুর পর্যন্ত তা মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছায়। তবে চন্দ্রা মোড়ে কোনো যানজট দেখা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, যানজট কালিয়াকৈরের খারাজোড়া থেকে মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানজট কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারটি পয়েন্ট হাইওয়ের পুলিশের টিম কাজ করছে।