বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকার আটক

ডেক্সরিপোর্ট:ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকায় তমালপট্টি থেকে তাকে আটক করা হয়।

আটক দিপ্ত কর্মকার,উপজেলা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা ও দিপ্ত জুয়েলার্সের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নলছিটি ফাড়ির ইনচার্জ,এসআই আজিজুল বারীর নেতৃত্বে একদল পুলিশ তমালপট্টি এলাকার একটি দোকানে অভিযান চালায়। এসময় দিপ্ত কর্মকারকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আটক দিপ্ত কর্মকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।