বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বর্ণবাদ বিরোধী‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে টাইগারদের একাত্মতা

অনলাইন ডেস্ক  খেলার মাঠে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সরব ওয়েস্ট ইন্ডিজ দল। তাতে সংহতি জানিয়েছে বাংলাদেশও। বুধবার মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাল দুই দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখেছেন নিশ্চয়। করোনার মধ্যে তারা যত ম্যাচ খেলেছে, সেখানে তাদের পক্ষ থেকে একটা অভিব্যক্তি ছিল। বিপক্ষ দলগুলোও সেটার সঙ্গে একমত পোষণ করেছে। আমাদেরও তেমনই পরিকল্পনা রয়েছে। কাল ম্যাচে সেটা দেখা যাবে।’

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন-প্রতিবাদ শুরু হয়। সেটির ঢেউ ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনেও।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে খুবই সোচ্চার উইন্ডিজ ক্রিকেট। বিভিন্ন সময়ে মাঠে নানাভাবে একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার এক কাতারে দাঁড়াচ্ছে বাংলাদেশও।